• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:২২:৫৪ (01-May-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ

৩০ জুলাই ২০২৫ সকাল ১১:১৭:১৭

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০ জন কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

৩০ জুলাই বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়।

Ad
Ad

এসময় উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী  অফিসার রেহেনুমা তারান্নুম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার রায় ঈশোর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হোসেন, লাইজু বেগম, ফখরুল ইসলামসহ আরো অনেকে।

Ad

প্রত্যেক কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ, ১ কেজি বালাইনাশক, ২০ কেজি ডিএপি সার ও ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
১ মে ২০২৬ দুপুর ০১:০৪:২৭

ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
১ মে ২০২৬ দুপুর ০১:০০:০৭










Follow Us