• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:০১:৫৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ইভিএমে কারচুপির শঙ্কা, স্ট্রং রুম পাহারা দিলেন মমতা ব্যানার্জি

১ মে ২০২৬ সকাল ১১:৪১:৪১

ইভিএমে কারচুপির শঙ্কা, স্ট্রং রুম পাহারা দিলেন মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্ক: ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে বৃষ্টির মধ্যেই স্ট্রং রুমে অবস্থান নিয়ে নজরদারি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি।

৩০ এপ্রিল বৃহস্পতিবার তিনি নিজ কেন্দ্র বালিগঞ্জের লর্ড সিনহা রোডের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে প্রায় চার ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি নির্বাচনী এজেন্টদের সঙ্গে নিয়ে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এর আগে একটি কেন্দ্রের সিল করা স্ট্রং রুমে নিয়ম ভেঙে বাইরের লোকজনের অবাধ যাতায়াতের অভিযোগ ওঠে। ওই ঘটনার পর বিকেলে এক ভিডিও বার্তায় মমতা ব্যানার্জি ইভিএমে কারচুপির শঙ্কা প্রকাশ করেন এবং দলীয় কর্মীদের স্ট্রং রুমে কঠোর নজরদারি রাখতে নির্দেশ দেন।

তিনি অভিযোগ করেন, তাদের নির্বাচনী এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একতরফা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। মমতা ব্যানার্জি বলেন, কেউ যদি ইভিএম বা ভোট গণনায় কারচুপি করার চেষ্টা করে, তবে তারা কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন।

আগামী ৪ মে ভোট গণনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩



বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:৩৬

মহাখালীতে ভবনে আগুন
মহাখালীতে ভবনে আগুন
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৪৪

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৫০