• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫৬:৪১ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

আফ্রিকার দেশ মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩১

২৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৩৫:৫৯

আফ্রিকার দেশ মালিতে সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মালির দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সেতু থেকে বাস ছিটকে পড়ে ৩১ জন নিহত, আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বাসটি মালিয়ান শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতু থেকে উল্টে নদীতে পড়ে ডুবে যায়। স্থানীয় সময় ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাগো নদীর উপর ওই সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

মালির পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বাসটি বুরকিনা ফাসোর কিনেইবা এলাকার দিকে যাবার পথে ওই সেতু থেকে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, বাসের চালক সেই সময় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তন: বিশ্বের প্রথম দেশ হিসেবে সহায়তা পাচ্ছে নেপাল

সড়ক দুর্ঘটনা আফ্রিকার দেশ মালিতে অহরহই ঘটে থাকে। দেশটির রাস্তাঘাট, মহাসড়ক ও যানবাহনের বাজে অবস্থার কারণেই বেশির ভাগ দুর্ঘটনা ঘটে থাকে।

এ মাসের শুরু দিকে মালির মধ্যাঞ্চল থেকে রাজধানী বামাকোতে যাওয়ার পথে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয় আরও ৪৬ জন। সূত্র:  এএফপির।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:২৩

সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
সুলতান’স ডাইনে ম্যানেজার পদে নিয়োগ
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫০:৩১



ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:৩৫

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ বই
২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১১:১৯