• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ রাত ০৮:২৮:১৩ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে পড়তে বসতে বলায় মায়ের হিজাবে ফাঁস নিল ছেলে

২২ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:১৯:২৩

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানিগঞ্জে গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।  

Ad

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে একই দিন সকালের দিকে বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের মৌলভী ইয়াকুব সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত তাহসিন কবির সামির (১৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের মৌলভী ইয়াকুব সাহেবের বাড়ির হুমায়ন কবির ভুট্টোর ছেলে।  

পুলিশ জানায়, নিহত সামির স্থানীয় আবু নাছের উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা প্রবাসে থাকে। সে ঘরে প্রায়ই টিভি দেখা নিয়ে ব্যস্ত থাকত। আবার ছোট বোনের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াত। এ নিয়ে ২০ সেপ্টেম্বর বুধবার রাত ১১টার দিকে তার মা তাকে শাসন করে পড়তে বসতে বলেন এবং প্রবাসে তার বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলতে বলেন। সামির তার বাবার সাথে কথা বলতে অস্বীকৃতি জানায়। এরপর তার মা তার শয়নকক্ষে ঘুমাতে চলে যান। সকাল ৯টার দিকে সামিরের মা ঘুম থেকে উঠে ছেলেকে তার রুমে ডাকতে যান। তিনি গিয়ে দেখেন ছেলে হিজাব দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নির্বাচন নির্ধারিত সময়েই হবে: তারেক রহমান
১৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০৫:২৫


সংবাদ ছবি
বকশীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়
১৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫২:০০



সংবাদ ছবি
শাহরাস্তিতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ
১৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৬:০১



Follow Us