• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৬:৪০ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ছাত্র আন্দোলনে শহীদদের পাশে জামায়াতে ইসলামী

৩০ আগস্ট ২০২৪ সকাল ১১:৫২:৩২

মানিকগঞ্জে ছাত্র আন্দোলনে শহীদদের পাশে জামায়াতে ইসলামী

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইজ্জত উল্লাহ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সারাদেশে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা একা ফেলে দিব না। এই শহীদদের পরিবারকে আমরা ক্ষোভ, দুঃখ, ব্যথা, বেদনা নিয়ে চলতে দিব না। আমাদের যতটুকু শক্তি ও সাধ্য আছে তা নিয়েই এই শহীদ ভাইদের পাশে আমরা দাঁড়াবো।

Ad

২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় ‍উপজেলার রুপসা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে পাটুরিয়া এলাকায় পুলিশের গুলিতে শহীদ রফিকুল ইসলামের কবর জিয়ারত, শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

এ সভায় মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আঞ্চলিক টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, বায়তুলমাল সদস্য মাওলানা ওমর ফারুক, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান এবং শহীদ রফিকের বাবা রহিজ উদ্দিন।

এছাড়া বাংলাদেশ জামায়াাতে ইসলামী শিবালয় থানা শাখার আমীর হাফেজ মাওলানা হাতেম আলী, সেক্রেটারি মাওলানা আবু তালেব, শিবালয় ইউনিয়ন শাখার সভাপতি ডা. মো. ইব্রাহিম মল্লিক, মো. ফজর আলী মুন্সি, তেওতা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ জয়নাল চিস্তি উথলী ইউনিয়ন সভাপতি মোশারফ হোসেন, উলাইল ইউনিয়ন সভাপতি মো. আলী আকবার, আরুয়া ইউনিয়ন সভাপতি ডা. আক্কাস আলী, শিমুলিয়া ইউনিয়ন সভাপতি হাজী সাইফুল ইসলাম ও মহাদেবপুর ইউনিয়ন শাখার মুহাম্মদ তাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:৩৫


সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০১

শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৫৭








Follow Us