• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩২ রাত ১০:৪১:২২ (12-Jan-2026)
  • - ৩৩° সে:

বেড়ায় কবরস্থানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৪০:৪৬

বেড়ায় কবরস্থানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনা বেড়া উপজেলার নান্দিয়ারা কবরস্থানের একটি আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২ ডিসেম্বর শনিবার ভোরে মুসল্লিরা কবর জিয়ারত করতে গেলে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পায় তারা। পরে বিষয়টি আমিনপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

Ad
Ad

নিহত ওই যুবক শিবপুর গ্রামের মৃত সোহেলের ছেলে শুভ (২৬)।

এদিকে শুভর পরিবারের লোকজন জানায়, শুক্রবার নান্দিয়ারা কবরস্থানের বাৎসরিক জালসা অনুষ্ঠিত হয়। সেই জলসায় আসার কথা বলে শুভ বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়ি না ফেরায় আমরা বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করি। কিন্তু কোথাও তার সন্ধান পাই না। তাদের দাবি শুভকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে ।

তবে মরদেহ ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কাউনিয়ায় সাংবাদিক জহিরের পিতা আর নেই
কাউনিয়ায় সাংবাদিক জহিরের পিতা আর নেই
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১৬

সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৫০


‘দি মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন
‘দি মেসেজ’র মহিলা মাহফিল সম্পন্ন
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০৯

হাসপাতালে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
হাসপাতালে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
১২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:৫৩




Follow Us