• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৩:৩৪ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

২৫ নভেম্বর ২০২৩ সকাল ০৮:২১:৪১

কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রনিকে ১টি দেশি এলজি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে।

Ad

২৪ নভেম্বর শুক্রবার বেলা ৩টা ১০ মিনিটে কুমিল্লার বিসিক শিল্প নগরীর অশোকতালা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রনি দৌলতপুর-গবিন্দপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আলমগীর হোসেন।

Ad
Ad

জানা যায়, শুক্রবার রাত ৩টা ১০ মিনিটে কোতয়ালী মডেল থানার এসআই মো. মফিজুল ইসলাম খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অশোকতলা বিসিক শিল্পনগরীর জলা রোড এলাকা থেকে রনিকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় অন্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতার হওয়া রনির বিরুদ্ধে ইতোপূর্বে মাদক, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধে দায়ের হওয়া ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৫৭









সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৪:০৯


Follow Us