নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ স্বৈরাচারী-উগ্রপন্থিদের সহিংস থাবা মোকাবিলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। ১৮ জুলাই মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও কনটেন্ট আপলোড করার পাশাপাশি এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।
জয় লেখেন, ১৯৭১ সালে পাকিস্তানিদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনার পর বাংলাদেশ আরও অনেক বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে পাকিস্তানি ধাঁচের স্বৈরাচার শুরু হয়। মোশতাক, জিয়া ও এরশাদ তাদের দুঃশাসনকে বৈধতা দিতে আইয়ুব-ইয়াহিয়ার পদ্ধতি অবলম্বন করে দেশের গণতন্ত্রকে বিভ্রান্ত করেছেন।’
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামীকে দেশের রাষ্ট্রপ্রধানের সমর্থনে দেশে রাজনীতি করার সুযোগ দেয়া হয়েছে। যত দিন যাচ্ছে, বাংলাদেশের জনগণ গোলামি করার আকাঙ্ক্ষা থেকে দেশকে শুদ্ধ করেছে। আওয়ামী লীগ স্বৈরাচারী-উগ্রপন্থিদের সহিংস থাবা মোকাবিলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available