• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫৪:৫৯ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকায় আগুনের ঘটনায় তীব্র নিন্দা

২৯ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৩:২৫

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকায় আগুনের ঘটনায় তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকায়ও আগুন দেয় বিক্ষোভকারীরা। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা।

২৯ নভেম্বর শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করছে যে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে কলকাতার একটি হিন্দু সংগঠন সহিংস বিক্ষোভ করেছে।

আরও পড়ুন

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানায়। সেইসঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৮:৩৮

চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
২২ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৪:৫০



নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
২২ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৯:০২