• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৬:৪২ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ঐকমত্যের আহ্বান জানালেন মাহাথির

২৮ নভেম্বর ২০২৪ সকাল ০৮:১৫:৫০

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ঐকমত্যের আহ্বান জানালেন মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন।

২৭ নভেম্বর বুধবার কুয়ালালামপুরের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক (আইপিজেডের) নির্বাহী পরিচালক মোহাম্মদ আলাউদ্দীনের বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মাহাথির বলেন, বাংলাদেশের জনগণ সাহসিকতার সাথে একজন অজনপ্রিয় ও স্বৈরাচার শাসককে ক্ষমতাচ্যুত করেছে। এখন তাদের সামনে সুযোগ এসেছে বাংলাদেশকে পুনর্গঠন করার।

আরও পড়ুন

আবারও চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু ১ নভেম্বর থেকে

এ সময়ে নতুন করে বিভক্তি এড়িয়ে, ব্যক্তি নয় বরং দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

একই অনুষ্ঠানে অপর বক্তা মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনীতিবিদ তানশ্রী হামিদ আলবার বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। দেশটির পরিশ্রমী জনগণের প্রচেষ্টায় সবদিক থেকেই এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থান বাংলাদেশের সামনে পুনর্গঠনের বিরল সুযোগ করে দিয়েছে। টেকসই গণতন্ত্রের জন্য তিনি আয় ও সম্পদের বৈষম্য কমিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।

বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ পরিবর্তনের জন্যে কঠোর পরিশ্রম করারও আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়েও পূর্ণ সমর্থন আমাদের রয়েছে। সূত্র: বাসস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার নিহত
১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার নিহত
২১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:০৮


পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাবি
পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাবি
২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪৬:০১