• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৫৭:৪৬ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

শাওনের পর অভিনেত্রী সোহানা সাবাও ডিবি হেফাজতে

৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:১৩:২৫

শাওনের পর অভিনেত্রী সোহানা সাবাও ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান সাংবাদিকদের জানান, গুলশান থেকে সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। অভিনেত্রী শাওনের মতোন সাবাও ডিবির নজরদারিতে ছিলেন। তাঁর বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয়: জাহ্নবী কাপুর

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাঁকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।’

জানা গেছে, আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হতে পারে অভিনেত্রী সোহানা সাবা ও মেহের আফরোজ শাওনকে। জিজ্ঞাসাবাদের জন্য চাওয়া হতে পারে রিমান্ডও।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৪:৪৪



জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৩:১০



লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭২ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭২ বাংলাদেশি
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪১:১৪