• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:৩৭:৫১ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

১৩ মার্চ ২০২৫ সকাল ১১:৫৯:৩২

সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট: সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা করা হয়েছে।

আজ ১৩ মার্চ বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তি জারি করে রাজধানীর এসব গুরুত্বপূর্ণ সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি।

ডিএমপি কমিশনানর শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ ১৩ মার্চ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪৭
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪৭
২৮ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৯:০৩