• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৭:৪৫:২৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

বুড়িগঙ্গার ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

১৬ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:২৯

বুড়িগঙ্গার ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ি। এ সময় মৃতের পরনে ছিল খয়েরি ফুলহাতা শার্ট ও খাকি কালারের ফুল প্যান্ট। মরদেহটি কয়েক দিন পানিতে থেকে ফুলে-ফেঁপে যাওয়ায় সূরতহালের সময় আঘাতের কোনো চিহ্ন বুঝা যায়নি।

১৬ জুন সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ কামুচান শাহ্ মাজারের দক্ষিণ পাশে বুড়িগঙ্গা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই জারফান আলী জানান, মরদেহটি নদীর পাড়ে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। লাশের পরিচয় নিশ্চিতের জন্য আশেপাশের থানায় অবহিত করা হয়েছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০







Follow Us