• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:১৯:৪২ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

সুন্দরবন দিয়ে ভারত থেকে পুশ ইন করা ৭৮ জনকে শ্যামনগর থানায় হস্তান্তর

১৩ মে ২০২৫ দুপুর ১২:১৪:২৬

সুন্দরবন দিয়ে ভারত থেকে পুশ ইন করা ৭৮ জনকে শ্যামনগর থানায় হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের পুশ ইন করা ৭৫ জন বাংলাদেশি মুসলিম এবং ৩ জন ভারতীয় মুসলিমকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

১৩ মে মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৯ মে ভোররাতে ভারতীয় কর্তৃপক্ষ সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৫ জন বাংলাদেশি মুসলিম এবং ৩ জন ভারতীয় মুসলিমকে জোরপূর্বক পুশ ইন করে। তাদের অধিকাংশই দীর্ঘদিন যাবৎ ভারতের গুজরাট রাজ্যে বসবাস করে আসছিলেন এবং বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গত ২৬ এপ্রিল গভীর রাতে ভারতীয় প্রশাসন তাদের বাসা থেকে আটক করে এবং ৯ মে ভোররাতে গোপনে সুন্দরবনের মান্দারাড়ি চরে রেখে যায়।

আরও পড়ুন

কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দোয়া

পরবর্তীতে উক্ত ব্যক্তিরা মান্দারবাড়িয়া চর থেকে মান্দারবাড়ি ফরেস্ট অফিসে এসে আশ্রয় নেন। ফরেস্ট অফিস থেকে বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করলে ১০ মে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন পুশ ইন করা ৭৮ জনকে উদ্ধার করে প্রয়োজনীয় খাবার ও ঔষধ সামগ্রী সরবরাহ করে।

পুশ ইন হওয়া ব্যক্তিরা আরও জানান, ভারতীয় পুলিশ তাদের বস্তিগুলোতে হানা দেয় এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। এছাড়াও তাদের পাশবিক নির্যাতন করে। তারপর তাদের চোখ বেঁধে সামরিক বিমানে ভিন্ন ভিন্ন জায়গায় স্থানান্তর করে। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ জাহাজের মাধ্যমে বাংলাদেশের সুন্দরবনের একটি জায়গায় রেখে যায় এবং জাহাজে অবস্থাকালীন সময়ে শারীরিক নির্যাতন ও অমানবিক আচরণ করেন। এখন পর্যন্ত তাদের স্ত্রী সন্তানদের সঠিক অবস্থান তারা জানেন না।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত ১১ মে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর ২০২৬)
২১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:১৯



আজকের নামাজের সময়সূচি (২১ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২১ নভেম্বর ২০২৬)
২১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৪:৪৪

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:৪৯