• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৮:০২:৩০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

কাপাসিয়ায় মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে আটক ২

১৮ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:২৩:১৩

কাপাসিয়ায় মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে আটক ২

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের নলগাঁও খয়রাপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি শেখ (৬৫) হত্যার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় ১৭ ফেব্রুয়ারি সোমবার ওই মুক্তিযোদ্ধার ছেলে সিহাব সার্জেন্ট (২১) বাদী হয়ে বাড়ীর দুইজন রক্ষণাবেক্ষণকারীসহ ৩ জনের নামে এবং অজ্ঞাতনামা ৭-৮ জনের নামে তার বাবাকে হত্যার অভিযোগে মামলা করেছেন।

Ad
Ad

নিহতের ছেলে সিহাব সার্জেন্ট জানান, তার বাবা আব্দুল গণি শেখ গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গাজীপুর সদরের বাসা থেকে কাপাসিয়ার নলগাঁও খয়রা পাড়ার গ্রামের বাড়িতে ফলের বাগান দেখতে আসেন। পরে তিনি শুক্রবার দুপুর পর্যন্ত বাড়ি ও আশপাশের এলাকায় অবস্থান করলেও ২টার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

Ad

পরে ১৬ ফেব্রুয়ারি রোববার বিকেলে তাদের বাড়ির অদূরের জঙ্গলে বাড়ির রক্ষণাবেক্ষণকারী নাজমুল করিম লোকমান তার মরদেহ পড়ে থাকতে দেখেন। লোকমানের কাছ থেকে জঙ্গলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেন। এ সময় মরদেহের মাথা কানসহ গলায় গামছা পেঁচানো ছিল।

তিনি জানান, দীর্ঘদিন ধরে আব্দুল গণি শেখের সঙ্গে তার ফুফু ও ফুফাতো ভাই বোনদের জমি নিয়ে বিরোধ চলছিল। তিনি ধারণা করছেন, ওই জমি সংক্রান্ত বিরোধেই তার বাবাকে পরিকল্পিতভাবে খুন করে জঙ্গলে মরদেহ ফেলে রাখা হয়েছিল।

এ ঘটনায় তিনি বাড়ীর রক্ষণাবেক্ষণকারী নাজমুল করিম লোকমান ও রতন মিয়া এবং বাবার ফুফাতো বোন মনোয়ারার নাম উল্লেখ করে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ইতোমধ্যে নাজমুল করিম লোকমান ও রতন মিয়াকে গ্রেফতার করেছে।

কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১


Follow Us