• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:০২:৩২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে ৫ বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামি গ্রেফতার

১৯ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:১১:০০

মতলব উত্তরে ৫ বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামি গ্রেফতার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার পলাতক আসামি মো. রাসেল মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

১৮ জানুয়ারি শনিবার রাতে উপজেলার গালিম খাঁ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রাসেল উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে।

থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ এর নেতৃত্বে পৃথক অভিযানে ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ী কান্দি গ্রাম থেকে শাহাজালাল দেওয়ানের মেয়ে ২ বছর সাজাপ্রাপ্ত শামসুন্নাহারকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মিয়াজীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ২০টি মামলা রয়েছে। আসামি রাসেল ৫ বছরের সাজা প্রাপ্ত এবং অন্য আসামি ২ বছরের সাজা প্রাপ্ত। তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

Follow Us