• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৪২:৫৫ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

যশোরে একাধিক মামলার আসামী রাশেদ গ্রেফতার

২৯ এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৫৩:০৭

যশোরে একাধিক মামলার আসামী রাশেদ গ্রেফতার

যশোর প্রতিনিধি: হত্যা, দস্যুতা, ছিনতাই, চুরিসহ মাদক মামলার আসামী রাশেদকে গ্রেফতার করা হয়েছে।

২৯ এপ্রিল শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান কোতয়ালী মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, সম্প্রতি ঈদের ছুটিতে যশোর শহরের বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটে। এ সব চুরির অভিযোগের তদন্ত করতে গিয়ে এবং বিভিন্ন সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আন্তঃজেলা পেশাদার চোর রাশেদকে উপশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতার রাশেদের কাছ থেকে চোরাই মালামাল, ৫১ বোতল ফেন্সিডিল ও চুরির কাজে ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রপাতি উদ্ধার করেছে যশোর সদর কোতয়ালী মডেল থানা পুলিশ।

আরও পড়ুন

বিমান থেকে ৬টি স্বর্ণের ডিম জব্দ করল এনবিআর

রাশেদ যশোর শহরের নতুন উপশহর এলাকার তুরাব আলির ছেলে।

তার বিরুদ্ধে মাদক বোচাকেনা ও চুরির দায়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১