• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩২:২৪ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

তালায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:২১:১২

তালায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যমুনা লাইনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন রুহুল আমিন সরদার নামের আরেক আরোহী।

১৫ ডিসেম্বর রোববার রাত ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা আঞ্চলিক মহাসড়ক নোয়াপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন সরদার নোয়াপাড়া বাজারের পাশে রবিউল সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী তেঁতুলিয়া যুবদলের যুগ্ম আহবায়ক এসএম আমিনুর রহমান বলেন, নয়ন সরদার আর রুহুল আমিন সরদার মোটরসাইকেল নিয়ে নোওয়াপাড়া বাজারের তেঁতুলিয়া যাওয়ার সংযোগ রাস্তায় অভিমুখ থেকে বাজারে মহাসড়কে উঠতেই সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা লাইনের ঢাকা মেট্রো-ব-১২-১৫২৮ নাম্বারের যাত্রীবাহী বাস মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নয়ন সরদারের মৃত্যু হয়। আহত হন রুহুল আমিন সরদার। ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুন

জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১