• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ রাত ০৯:২১:২৩ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৯ মে ২০২৪ দুপুর ০২:৫০:১৭

বাসাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুমন আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক।

Ad

১৮ মে শনিবার সকাল ৯টার বাসাইল পৌরসভার পানিশাইল কবরস্থানের সমানে এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত সুমন আহমেদ বাসাইল পৌরসভার উত্তর মধ্যপাড়া গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। আহত সুমন মিয়া (৩৫) একই এলাকার সুমেশ মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। সকালে বৃষ্টি হওয়ায় রাস্তায় মাহিন্দ্রাগাড়ির মাটি পড়ে কাঁদার জন্য মোটরসাইকেল পিছলে পড়ে যায়। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার  করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা গুরতর দেখে তাদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন। পরে ঢাকা ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতালে রাতে সুমন আহমেদের মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভেড়ামারায় মাদকসহ আটক ৫
ভেড়ামারায় মাদকসহ আটক ৫
১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৩:২৫


চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৪

ফের দেশে ভূমিকম্প অনুভূত
ফের দেশে ভূমিকম্প অনুভূত
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:০১


পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের ১ বছরের কারাদণ্ড
পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের ১ বছরের কারাদণ্ড
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫২



জুলাই সনদে সাক্ষর করেছে এনসিপি
জুলাই সনদে সাক্ষর করেছে এনসিপি
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:০৩


Follow Us