• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪২:৩২ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:১৬:৩২

শরীয়তপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
“প্রতীকি ছবি”

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

৩ নভেম্বর রোববার রাত ৯টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন, উপজেলার নাওডোবা ইউনিয়নের মোসলেম ঢালী কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০) ও মোমিন আলি ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮)। এছাড়াও এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯)।

Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে পদ্মা সেতু টোলপ্লাজা এলাকার শেখ রাসেল ক্যান্টনমেন্ট যাওয়ার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন যুবক নিহত হন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় আরেক যুবককে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এছাড়াও একজনের অবস্থা আশংকাজনক। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৪০

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৪৪






বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৬


সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৯:২৫


Follow Us