• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৩১ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের ৩ কর্মীকে কুপিয়ে জখম

২৯ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:০০:৩৩

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের ৩ কর্মীকে কুপিয়ে জখম

বরিশাল (উত্তর) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের তিন কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

২৭ সেপ্টেম্বর বুধবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে যুবলীগ নেতা রাসেদ হাওলাদারসহ তার সহযোগীদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পলাশ হাওলাদার ও তুহিন হাওলাদার নামে দুজনকে আটক করেছে পুলিশ।

Ad
Ad

এর আগে বিকেলে প্রকাশ্যে হামলা চালিয়ে যুবলীগ কর্মী রায়হান ফকির, কাওসার ফকির ও ইমাত খানকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Ad

স্থানীয়রা বলেন, টরকী বন্দর এলাকায় দীর্ঘদিন থেকে যুবলীগ নেতা রাসেদ হাওলাদারের সঙ্গে একই দলের রায়হান ও কাওসারসহ তাদের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, হামলার ঘটনার পর টরকী ও তার পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। শান্ত গৌরনদীকে কেউ অশান্ত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হাসপাতালে ভর্তি সারজিস আলম
হাসপাতালে ভর্তি সারজিস আলম
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৯:০৫


ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা ট্রাম্পের
ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা ট্রাম্পের
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৪:১৩




Follow Us