• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:১৯:৫৪ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

৩ অক্টোবর ২০২৩ দুপুর ১২:৪৮:১২

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর সিকদার (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছে। ২ অক্টোবর সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে পৌরসভার মেয়রের বাসার সংলগ্ন প্রধান সড়কে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগীতায় দ্রুত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা এবং পেট্রল তেল ও মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ বিক্রেতা ছিলেন।

এ বিষয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে। পরে পরিবারের অনুরোধে তাদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে: ত্রাণ মন্ত্রী

এদিকে দুর্ঘটনায় দায়ি মোটরসাইকেলটি পুলিশ জব্দ করলেও চালক পলাতক রয়েছে।

গলাচিপা থানার ওসি শোণিত কুমার গায়েন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অনুরোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬
টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৪:৫১

জাতীয় যুব দিবস আজ
জাতীয় যুব দিবস আজ
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৩:২১


ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার
ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:১৩