• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:২৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

৯ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:২৮:১২

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৫৪ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ও নগদ ১১২০ টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ (সিপিসি-১) র‌্যাব ৫ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতাররা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে সেতাউর রহমান সজিব (২৩) ও শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী এলাকার জিন্নাত আলীর ছেলে মেজবাউল হক (৩২)।

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে সদর উপজেলার বহরম-কোকাপাড়া গ্রামের ইদুল আলীর বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে বিশেষ কায়দায় ফেনসিডিল রক্ষিত অবস্থায় তাদের আটক করা হয়।

এ ব্যাপারে র‌্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ (সিপিসি-১) র‌্যাব ৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৪ বোতল ফেন্সিডিলসহ সজিব ও মেজবাউলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলাও হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১