• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৯:৫৯ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

৩ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৩৭:০৮

সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাজমুল হোসেন (২৬) নামের এক যুবক। ৩ সেপ্টেম্বর রোববার সৈয়দপুর শহরের গোলাহাট দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন একই এলাকার বাবলু মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নাজমুল। প্রায় সময়ই তাদের মধ্যে ঝগড়া হতো, আবার পরক্ষনেই তারা মিলে যেতো। তাদের সংসারে এক সন্তান রয়েছে। হঠাৎ করে স্ত্রীর সঙ্গে অভিমান করে নাজমুল বাড়ির পাশের একটি গাছে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে রওয়ানা হলে পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
১ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৮:১২




টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬
টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৪:৫১

জাতীয় যুব দিবস আজ
জাতীয় যুব দিবস আজ
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৩:২১


ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার
ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:১৩