• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩৬:০৯ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

শার্শায় টর্চ লাইটের আঘাতে নারী নিহত, আটক ১

৩০ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৪৫:০০

শার্শায় টর্চ লাইটের আঘাতে নারী নিহত, আটক ১

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের শার্শায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের টর্চ লাইটের আঘাতে জহুরা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

Ad

২৯ আগস্ট মঙ্গলবার ভোরে উপজেলার ডিহি ইউনিয়নের নারকেল বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত জহুরা শার্শা থানার ডিহি ইউনিয়নের নারিকেল বাড়িয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

ইউপি সদস্য ফারুক হোসেন জানান, নিহত জহুরা বেগম লেখাপড়া জানে না। ওষুধ খাবে এজন্য পাশের বাড়িতে প্রেসক্রিপশন দেখাতে গেলে রাজহাঁস নিয়ে কথা উঠে একপর্যায়ে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া শুরু হয়। পরে রুহুল আমিনের স্ত্রীর লাইট দিয়ে জহুরা বেগমের মাথায় আঘাত করলে তিনি সেখানেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত রুহুল আমিনের স্ত্রীকে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৯:৩৩



সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৪:৩৬





Follow Us