• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:৪৩:৪৫ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

শার্শায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

১৯ আগস্ট ২০২৩ বিকাল ০৪:১৬:৪১

শার্শায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের শার্শায় ১টি ওয়ান শুটারগান ও ২রাউন্ড গুলিসহ বাবু হোসেন (২২) নামের ১যুবককে আটক করেছে পুলিশ।

১৯ আগষ্ট শনিবার ভোরের দিকে উপজেলার জিরেনগাছা টু কাশিয়াডাঙ্গা সড়কের কাটাখাল ব্রীজের উপর থেকে এ অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।

Ad
Ad

আটক বাবু হোসেন উপজেলার জিরেনগাছা গ্রামের রফিকুলের ছেলে।

Ad

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাটাখাল ব্রীজের উপর অস্ত্রসহ ১ ব্যক্তি অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আনিসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাবু হোসেনকে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ আটক করে। তার বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল
৪ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৮:৪১



Follow Us