• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ১২:৫০:২৪ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

১৯ জুলাই ২০২৩ রাত ০৮:০৮:৩৬

রাঙ্গাবালীতে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৩ লিটার চোলাই মদসহ শামীম মিয়া (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

১৮ জুলাই মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবী বাজারগামী সড়কের পাশে একটি মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীম উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কানকুনিপাড়া গ্রামের আবু সিকদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই আল আমিন তালুকদারের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তুলাতলি বাজার থেকে মৌডুবী বাজারগামী সড়কের পাশে ছোট ভাই রাব্বির মুদি দোকানের সামনে থেকে শামীমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে ৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪