• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৫৬:২৮ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

বাউফলে নিখোঁজ কলেজ ছাত্রের ৭ দিনেও সন্ধান মেলেনি

১৭ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯:৫১

বাউফলে নিখোঁজ কলেজ ছাত্রের ৭ দিনেও সন্ধান মেলেনি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে নিখোঁজ কলেজ ছাত্র হৃদয় কবিরাজের( ২২) সন্ধান পেতে মানববন্ধন করেছে নবারুণ সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ১৬ জুলাই রোববার সকাল ১০ টার সময় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধনে হৃদয় কবিরাজকে খুঁজে বের করে তার পরিবারের কাছ ফিরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়।

Ad

নিখোঁজ হৃদয় কবিরাজ বাউফল নবারুন সার্ভে ইন্সিটিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র। সে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হরেন্দ্র কবিরাজের (৬০) ছেলে। এদিকে ৭ দিন অবিবাহিত হলেও হৃদয় কবিরাজের কোন সন্ধান না পাওয়ায় পরিবার উৎকন্ঠার মধ্যে দিনানিপাত করছে।

Ad
Ad

জানা যায়, ১১ জুলাই মঙ্গলবার বিকেলে বাউফল বাজারের যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন হৃদয়। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ১৩ জুলাই বৃহস্পতিবার বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী করেছে নিখোঁজ হৃদয় কবিরাজের পরিবার।

নিখোঁজের পিতা হরেন্দ্র কবিরাজ বলেন, আমার ছেলে কলেজে ভর্তি হওয়ার পর বাড়িতে থেকেই পড়ালেখা করছিলো। ১২ জুলাই সকালে অপরিচিত নম্বর থেকে হৃদয়ের বাবার মুঠোফোনে অপরিচিত কন্ঠে একজন ফোন দিয়ে বলে বাবা আমি হৃদয়, পটুয়াখালীতে আছি। এরপর থেকে সে নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তবে মোবাইল ফোনের কন্ঠ হৃদয় কবিরাজের নয় বলে নিশ্চিত করেছেন তার বাবা।

এ ঘটনায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএ আরিচুল হক জানান, হৃদয় কবিরাজ নিখোঁজ হওয়ার ঘটনা আমরা গুরুত্বসহকারে নিয়েছি। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে। আমরা তাকে উদ্ধারে কাজ করছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us