• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে আশ্বিন ১৪৩৩ রাত ০২:১৭:২৯ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

যশোরে সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার

১৯ জুন ২০২৩ দুপুর ১২:৫৩:৪৭

যশোরে সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার
যশোরে সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার

যশোর প্রতিনিধি: যশোরে সাজাপ্রাপ্ত মো. আশিকুর ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ১৮ জুন রোববার দুপুরে জেলার কোতয়ালি মডেল থানাধীন পালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আশিকুর ইসলাম যশোর জেলার কোতয়ালী মডেল থানার মধুগ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়, রোববার  দুপুরে যশোর র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালি মডেল থানাধীন পালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ বছরের সাজাসহ দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত মাদক কারবারি আশিকুর ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে  ১০ ইউনিট
পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ রাত ০৯:৩১:২৬








পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:০৮