• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৮:১৯:৩৪ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়ির পাহাড়ে নিখোঁজ বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

৩১ জুলাই ২০২৫ সকাল ০৯:২৬:৫৪

ফটিকছড়ির পাহাড়ে নিখোঁজ বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির গহীন পাহাড় থেকে মো. আবু তাহের বুছা (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩০ জুলাই বুধবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের হযরত সুন্দর শাহ (রহঃ) আস্তানা শরীফসংলগ্ন পাহাড়চূড়া থেকে লাশটি উদ্ধার করে ভূজপুর থানা পুলিশ।

নিহত আবু তাহের বুছা হাঁপানিয়া বত্তারখিল এলাকার মৃত হাছি মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রায় দুই সপ্তাহ আগে নিখোঁজ হন।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল আলম জানান, অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৪

Follow Us