• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ১১:২২:২৪ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর বনানীতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

২৫ মে ২০২৩ বিকাল ০৪:৩৯:৫৭

রাজধানীর বনানীতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানী ১১ নম্বরে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কনস্টেবল নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন। ২৫ মে বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন।

ওই পুলিশ কনস্টেবলের নাম আশরাফ-উজ-জামান রনি (২২)। তার বাড়ি ঢাকার ধামরাইয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

রাজধানীতে বাসচাপায় ২ নারীর মৃত্যু

পুলিশ জানায়, বৃহস্পতিবার বনানী ১১ নম্বরে চেকপোস্টে ডিউটি ছিল রনির। সকালে স্বাভাবিকভাবে তিনি ডিউটিতে আসেন। সঙ্গে আরও পুলিশ সদস্য ছিলেন। সকাল ৬টা ৫০ মিনিটের দিকে চেকপোস্টের পাশেই বাথরুমে যাওয়ার কথা বলে নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন কনস্টেবল রনি।

ওসি মোস্তাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩