• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:২৫ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের ঘটনায় ২ মামলা

২২ মে ২০২৩ সকাল ১১:০১:৪৫

পটুয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের ঘটনায় ২ মামলা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে। পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মো. রায়হান হোসেন ও জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বাদী হয়ে সদর থানায় পৃথক ২ টি মামলা দায়ের করেছেন।

পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী রায়হান হোসেন বাদী হয়ে সদর শ্রমিক দলের সভাপতি মনির মুন্সীকে প্রধান আসামি করে ২৯ জনের নামে এবং আরও ২০০ জন অজ্ঞাতনামা বিএনপি নেতাকর্মীকে আসামি করে ২০ মে শনিবার রাতে একটি মামলা করেছেন।

অপরদিকে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাদী হয়ে ২১ মে সকালে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনকে প্রধান আসামী করে ১৬ জনের নামে এবং আরও ২৫০ জন অজ্ঞাত বিএনপি নেতা-কর্মীর নামে আরেকটি মামলা করেন।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

এ ঘটনায় পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি জানান, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে সমাবেশটি পণ্ড করে দেয়। এতে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়। আমাদের কোনো লোক আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেনি। আমাদের আইনজীবীদের সাথে কথা বলেছি, অসুস্থদের সাথে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে আমরা মামলা করব কিনা।


পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গতকাল বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পৃথক ২ টি মামলা হয়েছে। মামলা ২ টিতেই হামলার অভিযোগ তুলেছে বাদী পক্ষ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২