• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৪৫:৩১ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে সব ধরণের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা

২০ মে ২০২৩ সকাল ১১:০০:৫১

পটুয়াখালীতে সব ধরণের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা

পটুয়াখালী প্রতিনিধি: ১৯ মে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশসহ সব ধরণের মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। সাগরে মাছ সংরক্ষণ ও প্রজননের জন্য দেওয়া এ নিষেধাজ্ঞা ২৩ জুলাই পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ।

ইতোমধ্যে বৃহত মৎস্য বন্দর খ্যাত মহিপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে সহস্ররাধিক মাছ ধরা ট্রলার। বছর জুড়ে ইলিশের আকাল, ঘূর্নিঝড় মোখায় এক সপ্তাহ অলস সময় পার এবং তার উপর মৎস্য বিভাগের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে জেলেসহ ব্যবসায়ীরা।

এছাড়া নিষিদ্ধকালীন সময়ে ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ এবং অপ্রতুল খাদ্য সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। তবে অবরোধ কালীন সময়ে জেলার প্রায় ৪৯ হাজার নিবন্ধিত ইলিশ জেলেকে ৮৬ কেজি করে চাল প্রদান করা হবে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩