• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪০:১০ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

২৫ মার্চ ২০২৫ দুপুর ১২:৫৭:০৮

ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

২৫ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার পুরন্দনপুর গ্রামের ভাটামতলা বাজারে ভুক্তভোগী কৃষকদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শতাধিক কৃষক।  

Ad
Ad

মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক কে এম সালাউদ্দিন, রুস্তম আলী, আজাদুল ইসলাম প্রমুখ।

Ad

বক্তারা অভিযোগ করেন, ভাটামতলা বাজারের ব্যবসায়ী শিমুলসহ আশপাশের কয়েকটি বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের কাছে ভেজাল কীটনাশক বিক্রি করছে। ফলে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে, কিন্তু কৃষি অফিসে একাধিকবার অভিযোগ জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

বক্তারা দাবি করেন, অবিলম্বে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল করতে হবে এবং ভুক্তভোগী কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
তেলের জন্য অপেক্ষার সময় কাটাবেন যেভাবে
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১১:১২

দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
দখলকৃত খাল উদ্ধার করা হবে : এমপি মজিবুর রহমান
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৮


৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২৪

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪১

রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
রিকশাচালক সুমির মেয়ে হবে ডাক্তার !
১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:২০

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:১৪



Follow Us