• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ রাত ০৮:০৬:০২ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে তিনটি অবৈধ ইটভাটাকে ৭ লক্ষ টাকা জরিমানা

১৮ মার্চ ২০২৫ দুপুর ১২:২৬:৫২

ফটিকছড়িতে তিনটি অবৈধ ইটভাটাকে ৭ লক্ষ টাকা জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ও ভূজপুর ইউনিয়নের ৩টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

১৭ মার্চ সোমবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

Ad
Ad

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫ (১)  আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় হারুয়ালছড়ি লম্বাবিল মেসার্স বাংলা বাজার ব্রিকস ম্যানুঃ (জিগজ্যাগ) কে ২ লক্ষ টাকা, মেসার্স ন্যশনাল ব্রিকস ম্যানু (জিগজ্যাগ)কে ২ লক্ষ টাকা এবং ভূজপুর কাজিরহাট মেসার্স ফটিকছড়ি ব্রিকস ম্যানুঃ (জিগজ্যাগ) কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

Ad

এ সময় অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউটর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।  এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন ভূজপুর থানার পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৫৯


সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:০৯



দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:১২

ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:২৪



Follow Us