• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই আশ্বিন ১৪৩৩ রাত ১২:৫৭:২৯ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু

১৩ মে ২০২৩ সকাল ০৯:৫০:৫৬

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। ১২ মে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে জিয়া কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো সোহেল ফকিরের মেয়ে শারমীন(৫) এবং ছেলে রুমান (৭) সোহেল ভাই রুবেল ফকিরের মেয়ে মরিয়ম (৮) । এরা চাচাতো ভাই বোন বলে জানা গেছে। বাড়ির সবার অগোচরে পাশ্ববর্তী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে এ ঘটনার শিকার হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।  একই পরিবারের তিনটি শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে সোহেল ফকিরের স্ত্রী মোসা.তানজিলা বেগম জানান, তিনি তার ছোট শিশুকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে আসেন। এ সময় তার দু’টি বাচ্চাসহ তার দেবরের বাচ্চা গোসল করতে শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে গেলে এ দুর্ঘটনার শিকার হয় ।

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তীতে আইনী ব্যবস্থ গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯