• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:১৫:৪৩ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

চৌহালীতে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

১০ মে ২০২৩ সন্ধ্যা ০৭:৩৩:২০

চৌহালীতে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে মো. সাদ্দাম হোসেন (৩৪) নামের এক মাঝি  নিহত হয়ছে।

১০ মে বুধবার বিকেল ৩ টায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চর সংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে। সে হাটাইল গ্রামের মো. আজাহার সিকদারের ছেলে।

বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো.আবুল কালাম মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ৩ টায় নৌকা নিয়ে ভূতের মোড় থেকে হাটাইল চরে আসার সময় পাড়ের কাছাকাছি আসলে বজ্রপাত ঘটে। বজ্রপাতের সময় সে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরিবার ও স্থানীয়রা  নৌকা এবং জাল দিয়ে খোঁজাখুঁজি  করে সন্ধ্যা সাড়ে ৬ টায় তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন  জানান, স্থানীয়রা নদী থেকে  লাশ উদ্ধার করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
১৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৪:৫৯





নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৪ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩১:১৯