• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:২৪:৪১ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

রায়পুরে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:০৫:৩৭

রায়পুরে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর (উত্তর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে শায়েখ মুফতি হাবীবুল্লাহ সোহাইল (রায়পুরী) নামে এক ব্যক্তিকে হত্যার হুমকি ও বসতঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ৫ জানুয়ারি রোববার বিকেলে উপজেলার নিজস্ব বাসভবনে শায়েখ মুফতি হাবীবুল্লাহ সোহাইল (রায়পুরী) এ সংবাদ সম্মেলন করেন।

শায়েখ মুফতি হাবীবুল্লাহ সোহাইল বলেন, আমি একজন ইমাম, খতিব ও প্রয়াত হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছি। কিন্তু বিবাদীগণ আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা আইন অমান্যকারী, জোর জুলুমবাজ ও ভূমিদস্যু প্রকৃতির লোক।

হাবীবুল্লাহ তাকে হত্যার হুমকি ও চাঁদাবাজির অভিযোগ তুলে বলেন, স্থানীয় মাদক কারবারি ও চাঁদাবাজ জসিম, রায়হান, নূর হোসেন, দেলু মেম্বার ও মিরাজরা মিলে আমার দখলীয় জমি দখল করার পাঁয়তারা করে। দখলদারদের বিরুদ্ধে আমি ও আমার মা বাধা দেওয়ায়, আমার বসতঘর ভাঙচুর করে এবং আমাকে হত্যার হুমকি দেয়।

আরও পড়ুন

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

তিনি আরও বলেন, আমি সেদিন রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী জসিম আমার গতিরোধ করে। আমাকে বলে হত্যা করে মরদেহ গুম করে ফেলবে। এমনকি মোবাইল ফোনে ও ফেসবুকে তারা নিয়মিত আমাকে হত্যার হুমকি ধামকি প্রদান করে আসছে। 

এ ঘটনায় তিনি রায়পুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। এমনকি তাদের বিরুদ্ধে আদালতে কয়েকটি মামলাও চলমান রয়েছে। তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তিনি। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনের কাছে জীবনের নিরাপত্তার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন শায়েখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩