• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৪৩:৩৬ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে কাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:১৬:৪১

জয়পুরহাটে কাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বিয়ের কাবিননামার ভুয়া নকল সরবরাহের অভিযোগে সাইফুল নামের এক নিকাহ রেজিস্টার ও তার ভাই সাইদুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

৮ ডিসেম্বর রোববার দুপুরে জয়পুরহাটের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পিংকি আক্তার। এসময় বিয়ের সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পিংকি অভিযোগ করে জানান, ২০২৩ সালের ৬ ডিসেম্বর কোমরগ্রাম পশ্চিমপাড়া এলাকার মাসুদ রানার সাথে ৩০ হাজার টাকা দেনমোহরে ঢাকার সাভারের বাইপাইল এলাকার পিংকির ইসলামী শরিয়ামতে বিবাহ হয়। সেই নিকাহনামা রেজিস্ট্রি করেন কাজী সাইফুল ও সহযোগিতা করেন তার ভাই সাইদুল। এর দুই মাস পর মাসুদ রানা মারা গেলে মাসুদ রানার পরিবারের লোকজন তাকে অস্বীকার করেন। পরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তিনি আদালতে একটি মামলা করলে আদালত বিয়ের কাবিননামা চান। এরপর সাইফুল ও ভাইয়ের সাথে যোগাযোগ করে কাবিন নামার একটি নকল চাইলে একটি নকল দেন সাইফুল।

কিন্তু পরে সেই নকল আদালতে উপস্থাপন করার পর কাবিননামা পিংকিকে দেননি মর্মে জানায় অভিযুক্ত সাইফুল। এরপর থেকে পিংকি স্ত্রীর স্বীকৃতি ও ভুয়া কাবিনের প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। তবে পিংকিকে কোনো কাবিননামার নকল দেননি জানিয়ে অভিযোগ অস্বীকার করেন নিকাহ রেজিস্টার সাইফুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১





ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
১৩ জুন ২০২৬ দুপুর ০২:০৯:০৭

Follow Us