• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:২১:০৫ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ২

৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৪০:৫৬

লক্ষ্মীপুরে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই ব্যবসায়ীকেও। ৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ঝুমুর সিনেমা হল এলাকা থেকে অপহরণের শিকার হন ব্যবসায়ী শাহ আলম। পরে রাতে তাঁকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

Ad

পুলিশ জানায়, ঝুমুর সিনেমা হল এলাকা থেকে ফল কিনে আত্মীয়ের বাড়িতে যেতে প্রস্তুতি নিচ্ছিলেন শাহ আলম। এসময় অপহরণকারী চক্রের সদস্য কাউছার হোসেন ও রবিউল ইসলাম সানিসহ চারজন তাঁর মুখ চেপে ধরে অটোরিকশায় তুলে নেন।

Ad
Ad

অপহরণের পর শাহ আলমের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে নেন অপহরণকারীরা। এছাড়া বিকাশ ও নগদের পিন কোড নিয়ে টাকাও উত্তোলন করে চক্রটি। একপর্যায়ে রাতে সদর উপজেলার মজুচৌধুরীহাট এলাকায় নিয়ে শাহ আলমকে মারধর করে পরিবারের কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি। এ সময় ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে দুজনকে আটক করে। বাকি দুজন পালিয়ে যায়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনসহ ব্যবসায়ীকে উদ্ধার করে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে অপহরণের শিকার ব্যবসায়ী শাহ আলম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সদর উপজেলার বাসিন্দা জাবেদ হোসেনের ছেলে কাউছার হোসেন ও ইছমাইল হোসেনের ছেলে রবিউল ইসলাম সানিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us