• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০১:১০ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

২২ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:০৮:১৭

নেত্রকোনায় ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

২২ এপ্রিল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের সীমান্ত সড়কের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার লেংগুরা ইউনিয়নের গোয়াতলা গ্রামের শাহজাহানের ছেলে আবু বক্কার (১৭), একই গ্রামের মন্নাছ মিয়ার ছেলে মাসুদ মিয়া (১৭) ও খারনৈ ইউনিয়নে গোবিন্দপুর গ্রামের ঈমান আলী ছেলে সুমন মিয়া (২৩)। আহত ব্যক্তিরা হলেন, জুলহাস মিয়া (২০), রায়হান মিয়া (১৮) অপর এক জনের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী খারনৈ এলাকার বউবাজার নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহতজন নিহত হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এলপিজির দাম কমলো
এলপিজির দাম কমলো
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:১৬


বাড়লো সয়াবিন তেলের দাম
বাড়লো সয়াবিন তেলের দাম
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৭:২৩

বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে যা বলল মালয়েশিয়া
বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে যা বলল মালয়েশিয়া
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:১৪


মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮
মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২১:১৩