• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫২:৫৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে আসামী ধরতে এসে পুলিশকে মারধর গাড়ী ভাংচূর

৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০২:১৭

সৈয়দপুরে আসামী ধরতে এসে পুলিশকে মারধর গাড়ী ভাংচূর

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে প্রতারণা মামলার এক আসামিকে আটক করতে এসে পুলিশকে মারধর করা হয়েছে। এ সময় পুলিশের সরকারি গাড়ীটিও করা হয়েছে ভাংচূর।

৩ ফেব্রুয়ারি দুপুরে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মহসিন আলী মন্টু। তিনি মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং খালেদ মার্কেটে গার্মেন্টস ব্যবসা পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে আসা পিবিআইয়ের একটি দল সাদা পোশাকে মহসিন আলীকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি নিজেকে ভুয়া পুলিশ ধরে নিয়েছে বলে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ জড়ো হয়। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

উত্তেজিত জনতার একাংশ পুলিশের ওপর হামলা চালায়। অভিযানে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুরের পাশাপাশি গাড়িচালকসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আটক ব্যক্তি ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

সৈয়দপুর থানা সুত্র জানায়, ফতুল্লা থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার সূত্র ধরে পিবিআই সদস্যরা ওই অভিযান পরিচালনা করছিলেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, নিয়মিত তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই অভিযান চালানো হয়েছিল। তবে স্থানীয় কিছু লোকের ভুল বোঝাবুঝি ও উত্তেজনার কারণে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় সেখানে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬