• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১০:৫২:১৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে দাফনের ৭২ দিন পর শহীদ বিশালের মরদেহ উত্তোলন

১৭ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৫১:৫৭

জয়পুরহাটে দাফনের ৭২ দিন পর শহীদ বিশালের মরদেহ উত্তোলন

জয়পুরহাট প্রতিনিধি: দাফনের ৭২ দিন পর ১৬ অক্টোবর বুধবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুরের পারিবারিক কবরস্থান থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ বিশালের মরদেহ উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশে তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন।

Ad

নিহত নজিবুল সরকার বিশাল (১৭) উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে। সে পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

Ad
Ad

গত ৪ আগস্ট জয়পুরহাটে পাঁচুর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এরপর বিশালের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছিল পরিবার।

এ ঘটনার ১৪ দিন ১৮ আগস্ট পর বিশালের বাবা মজিদুল সরকার বাদী হয়ে জয়পুরহাট আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের, জয়পুরহাট-১ও২ আসনের সাবেক সংসদ সদস্যসহ ১২৮ জন নামীয় ও আরো অনেককে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল বাইন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. শাহ আলম শোভন, জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার এস আই জাহাঙ্গীর আলম, পাঁচবিবি থানার এসআই মাসুম, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল বাইন বলেন, আমরা আদালতের নির্দেশে আইনি কার্যক্রম পরিচালনাসহ মরদেহের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করতে এসেছি। ময়নাতদন্তের পর পরবর্তী কার্যক্রম পরিচালনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫


Follow Us