• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:২৫:৪৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মোড়েলগঞ্জে মৎস্য ঘেরে লুটপাট-হামলা, নারীসহ আহত ৪

১৫ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৪৪:০৭

মোড়েলগঞ্জে মৎস্য ঘেরে লুটপাট-হামলা, নারীসহ আহত ৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রতিবন্ধীর মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৪ জন আহত হয়েছে।

১৪ অক্টোবর সোমবার বিকালে মোড়েলগঞ্জ উপজেলার বারোইখালী ইউনিয়নের বাসান্ডা গ্রামে ঘটনাটি ঘটেছে।

আহতরা হলেন, বাসান্ডা গ্রামের রিয়াজুল বয়াতির স্ত্রী লীলা বেগম (৪২), প্রতিবন্ধী জাকির বয়াতির স্ত্রী শিউলি বেগম (৩৫), জাকির বয়াতির মেয়ে সাথী আক্তার (১৪) ও জাকির বয়াতীর ছেলে সাগর বয়াতি (১৯)। তাদেরকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

আহত শিউলি বেগম জানান, একই এলাকার শাহাদাত সওদাগরের ছেলে আলতাফ সওদাগর, আহম্মদ সওদাগরের ছেলে সুমন সওদাগর ও রুমন সওদাগর, মোস্তফা সওদাগরের ছেলে নাঈম সওদাগরসহ ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী আমাদের বাড়ির পাশের ঘের দখল করতে আসে। এসময় আমরা বাঁধা দিতে গেলে আমাদেরকে তারা বাশের লাঠি, লোহার রড, রামদা, শরকী দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তারা আমাদের ঘেরে থাকা মাছ লুট করেছে বলে জানান তিনি।  

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সামসুউদ্দিন জানান, ঘের দখলের বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬