• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫১:০৭ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

মোংলায় একতা সংঘের উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১৪ অক্টোবর ২০২৪ দুপুর ১২:১৫:০৯

মোংলায় একতা সংঘের উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম অনুষ্ঠান শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে উন্নয়নমূলক ফাউন্ডেশন একতা সংঘের উদ্যোগে অসহায়, দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৩ অক্টোবর রোববার সন্ধ্যায় মোংলার মিঠাখালী ইউনিয়নের দওেরমেঠ এলাকার ১০টি অসহায়, দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য সামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা সংঘের প্রতিষ্ঠাতা প্রণয় শিকদার এবং এতে সভাপতিত্ব করেন একতা সংঘের অন্যতম সদস্য হাফিজুর রহমান।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে: নারায়ণগঞ্জ এসপি

এ বিষয়ে একতা সংঘের অন্যতম সদস্য হাফিজুর রহমান বলেন, এবারের ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশার শেষ নেই। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার পরিবার। আমরা এই বন্যায় বিভিন্ন জায়গায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছি।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, একতা সংঘের সদস্য সুমন রায়, পরশ মন্ডল, আসাবুর রহমান মুক্ত, জিসান মন্ডল, তানজিলা আক্তার, তন্বী খাতুন ও পুস্পা আক্তার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:৩১



রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
৩ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৫৫




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২১:১৪

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০২:২৪