• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে কার্তিক ১৪৩৩ রাত ১২:০৩:০৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে পটলক্ষেত থেকে আওয়ামী লীগ কর্মীর মরদেহ উদ্ধার

৯ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:০২:৪৯

রাজশাহীতে পটলক্ষেত থেকে আওয়ামী লীগ কর্মীর মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে একটি পটলক্ষেত থেকে এক আওয়ামী লীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে।

৯ অক্টোবর বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহতের নাম শাহাবুল ইসলাম (৪০)। তিনি কেশরহাট পৌরসভার মোল্লাাপুকুর এলাকার গুপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন বলে প্রতিবেশীরা জানান।

আরও পড়ুন

নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে মঙ্গলবার

প্রতিবেশীরা আরও জানান, শাহাবুল মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হন। সারাদিন বাড়ি না ফেরায়, রাত থেকে তার পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বুধবার সকালে স্থানীয় একজন কৃষক জমিতে কাজে গেলে শাহাবুলের মরদেহ দেখতে পান। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, স্থানীয়রা তথ্য দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম জানান, প্রাথমিক তদন্তে মরদেহটির পাশে বিষের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০