• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:১১:৩৭ (08-Nov-2026)
  • - ৩৩° সে:

ডাকাতি করতে গিয়ে খুন : দুই জনের যাবজ্জীবন

৩ অক্টোবর ২০২৪ সকাল ০৯:১০:৩৪

ডাকাতি করতে গিয়ে খুন : দুই জনের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডাকাতিকালে ডাকাত দলের হাতে গৃহকর্তা খুনের মামলার রায়ে ডাকাত দলের দুই সদস্যকে যাবজ্জীবন ও অপর চার সদস্যকে ১০ বছরের কারাদণ্ড রায় দিয়েছেন বিজ্ঞ আদালতের বিচারক।

২ অক্টোবর বুধবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত)'র বিজ্ঞ বিচারক তেহসিন ইফতেখার এই রায় ঘোষণা করেন। একই রায়ে দণ্ডপ্রাপ্ত আসামীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।  

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে লালন মিয়া (৩৪) একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে নাজমুল আলী (৪০)।

আরও পড়ুন

মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

একই রায়ে একই মামলায় ১০ বছরের কারাদণ্ড প্রাপ্তরা হলেন- জেলার দরগাপাশা গ্রামের আলিম উদ্দিনের ছেলে মনফর (৪৫), গেদাউল্লার ছেলে জাহান (৩৫), আফতর উল্লার ছেলে আব্দুল হাই (৩৫), আমির উদ্দিনের ছেলে ইয়াহিয়া (৩৫)।  

বুধবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত)'র আইনজীবী ও মামলা সূত্রে  জানা যায়, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা হাবিব আলীর বাড়িতে ডাকাতিকালে ডাকাতদলের সদস্যরা নির্মমভাবে গৃহকর্তা হাবিব আলীকে খুন করে। পরদিন নিহত হাবিব আলীর ছেলে নজির আলীর বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় ডাকাতি তৎসহ হত্যা মামলা দায়ের করেন।

বুধবার রাতে বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী এপিপি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া ওই রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজকের রাশিফল (৮ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৮ নভেম্বর ২০২৬)
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:৫০

আজ কালীপূজা
আজ কালীপূজা
৮ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১০:৩১