• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৪৭:৩৯ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

ভালুকায় মহাসড়ক অবরোধ করে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ

৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫০:৩৭

ভালুকায় মহাসড়ক অবরোধ করে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় চাকরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হাজারো চাকরি প্রত্যাশীরা। ২ ঘণ্টার বেশি সময় অবরোধের পর প্রশাসনের আশ্বাস ও হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় চাকরি প্রত্যাশী বিক্ষুব্ধরা।

Ad

৪ সেপ্টেম্বর বুধবার সকালে ভালুকা উপজেলার জামিরদিয়া মহাসড়কের কালার মাস্টার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা।

Ad
Ad

এসময় চাকরি প্রত্যাশী হাজার হাজার বেকার তরুণ বিভিন্ন স্লোগান নিয়ে এই বিক্ষোভে অংশ নিয়ে মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ভালুকা উপজেলা প্রশাসন, শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ, ভালুকা মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে দেয়।

এ বিষয়ে শিল্প পুলিশ, ময়মনসিংহ-৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলো চাকরি প্রত্যাশী বেকাররা। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এসপি মিজানুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নাটোরে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া মাহফিল
নাটোরে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া মাহফিল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩১:১২

নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:৪১


নির্বাচনে হারলেন যেসব আলোচিত প্রার্থীরা
নির্বাচনে হারলেন যেসব আলোচিত প্রার্থীরা
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০২:৫৭

মানিকগঞ্জ ৩টি আসনেই ধানের শীষ প্রার্থীর বিজয়
মানিকগঞ্জ ৩টি আসনেই ধানের শীষ প্রার্থীর বিজয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪১:০৮

রাঙ্গামাটিতে যৌথ অভিযানে মাদকসহ ৮ কারবারি আটক
রাঙ্গামাটিতে যৌথ অভিযানে মাদকসহ ৮ কারবারি আটক
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৪:৪৯



তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা
তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা
১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫২:০৩


Follow Us