• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৫৪:২৩ (12-Oct-2026)
  • - ৩৩° সে:

শার্শায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:২১:২৮

শার্শায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর রোববার বেলা ১১টায় শার্শা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু ও মনিরুল ইসলাম।

এ সময় শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন, আবুল হোসেন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব ওয়াসি উদ্দিন জিন্নাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হাসেন খানসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে দলীয় পতাকা উত্তোলন করা হয় অনুষ্ঠানে। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া কামনা করেন নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


প্রেম ও বিচ্ছেদ ‍নিয়ে যা বললেন বনি-কৌশানী
প্রেম ও বিচ্ছেদ ‍নিয়ে যা বললেন বনি-কৌশানী
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৯:০৭




রংপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেফতার
রংপুরে শিশু ধর্ষণের চেষ্টা, আসামি গ্রেফতার
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪০:৫৪

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:৩৯

করাচিতে ১৪৪ ধারা জারি
করাচিতে ১৪৪ ধারা জারি
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৮:০৭

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২২:৩১

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৭:৫৯