• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ সকাল ০৮:১৩:০১ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে লুণ্ঠিত মালামাল হস্তান্তর

১২ আগস্ট ২০২৪ সকাল ০৯:০১:৩৫

চাঁপাইনবাবগঞ্জে লুণ্ঠিত মালামাল হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ালাভাঙা-ছত্রাজিতপুর ইউনিয়ন ও শিবগঞ্জ পৌরসভার আংশিক এলাকা নিয়ে ৫১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

Ad

১১ আগস্ট রোববার দুপুরে নয়ালাভাঙা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক চত্বরে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশরাফুল হকের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ স্থান পেয়েছেন।

Ad
Ad

এছাড়া শেখ হাসিনার পদত্যাদের পর শিবগঞ্জ পৌরসভার মর্দানা ও নয়ালাভাঙা থেকে লুট হওয়া দুটি ছাগল, ছয় বস্তা পেঁয়াজ-রসুন উদ্ধার করে মালিকদের ফেরত দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশরাফুল হক।

একই সময় অসহায় দুজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সন্ত্রাসের জনপদ মর্দানা ও নয়ালাভাঙা এলাকায় কেউ যদি বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করে তাহলে সন্ত্রাস প্রতিরোধ কমিটির মাধ্যমে তাদেরকে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে বলেও হঁশিয়ার করা হয়। দলমত নির্বিশেষে এলাকায় সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে ঐক্য গড়ে তোলার আহবানও জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনারুল ইসলাম, ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিফুল ইসলাম তারিফ মাস্টার, নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী, শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম আজম ও সাবেক কাউন্সিলর সফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট তোহরুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us